রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
চোখ-মুখ বেঁধে গৃহবধূকে ধর্ষণ; আ.লীগ নেতা গ্রেফতার

চোখ-মুখ বেঁধে গৃহবধূকে ধর্ষণ; আ.লীগ নেতা গ্রেফতার

সঞ্জিব দাস, গলাচিপাঃ গামছা দিয়ে চোখ-মুখ বেঁধে রাঙ্গাবালীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ অভিযোগে রোববার রাতে রাঙ্গাবালী থানায় একটি মামলা করা হয়। রাতেই ওই মামলায় প্রধান অভিযুক্ত আওয়ামী লীগ নেতা হাসান মৃধাকে (৪২) উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজার থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টায় ছোটবাইশদিয়া ইউনিয়নের ছোটবাইশদিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

গ্রেফতার হাসান মৃধা ছোটবাইশদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সোমবার সকালে তাকে গলাচিপা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, রোববার রাতে নির্যাতনের শিকার গৃহবধূর মা বাদী হয়ে হাসান মৃধার নাম উল্লেখ করে আরও একজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।




মামলার এজাহারে উল্লেখ করা হয়, গ্রেফতার হাসান মৃধা অজ্ঞাতনামা একজন আসামি নিয়ে গৃহবধূর স্বামীর ঘরে ঢুকে তার চোখ ও মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে। গরম বস্তু দিয়ে গৃহবধূর বাম হাতে এবং বাম কোমরে ছেকা দেয়। একপর্যায় অজ্ঞাতনামা ব্যক্তি গৃহবধূর দুই হাত চেপে ধরে রাখে। আর হাসান মৃধা তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষা করানো হবে। অপর আসামিকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!