আমতলীতে ভ্রাম্যমান আদালতে জরিমানা | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল
আমতলীতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

আমতলীতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার ডাক্তার বাড়ী ও আমড়াগাছিয়া এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এবং ‌র‌্যাব-৮ যৌথ অভিযান চালিয়ে পেট্রোলপাম্প, ঔষধের দোকান মালিককে ৫৩ হাজার টাকা জরিমানা করেছেন। বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম এ জরিমানা করেন।




জানাগেছে, উপজেলার ডাক্তার বাড়ী এলাকার আনোয়ার হোসেন সিকদারের মালিকাধীন মেসার্স সিকদার ট্রেডার্সে (ফার্মেসী) দীর্ঘদিন যাবৎ নমুনা ঔষধ বিক্রি এবং আমড়াগাছিয়া এলাকার ইঞ্জিনিয়ার মোঃ তালাল রহমানের মালিকাধীন রহমান পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে ওজনে কম দিয়ে আসছে এমন অভিযোগে র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্প অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইষলাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এসময় নমুনা ঔষধ বিক্রির অপরাধে মোঃ আনোয়ার হোসেন সিকদারকে তিন হাজার ও পেট্রোল পাম্পে ওজনে কম দেয়ার অপরাধে ইঞ্জিনিয়ার মোঃ তালাল রহমানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ সেলিম বলেন, ফার্মেসীতে নমুনা ঔষধ বিক্রির অপরাধে তিন হাজার এবং পেট্রোল পাম্পে ওজনে কম দেয়ার অপরাধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!