বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় করোনা ভাইরাস গুজব; চীনা নাগরিকদের সতর্ক করলেন স্বাস্থ্য বিভাগ

কলাপাড়ায় করোনা ভাইরাস গুজব; চীনা নাগরিকদের সতর্ক করলেন স্বাস্থ্য বিভাগ

আপন নিউজ ডেস্কঃ

করোনা ভাইরাস নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে কর্মরত প্রায় আড়াই হাজার চীনাসহ আরও ছয় হাজার বাঙ্গালী শ্রমিককে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (২৮ জানুয়ারী) বেলা ১১টায় পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র অভ্যন্তরে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) এর কর্মরত চীনা এবং বাংলাদেশী কর্মকর্তা ও প্রকৌশলীদের উপস্থিতিতে এক সচেতনতামূলক সভা করা হয়েছে।
পটুয়াখালী জেলার সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সেখানে বক্তব্য রাখেন।
এসময় ডা: চিন্ময় হাওলাদার জানান, করোনা ভাইরাসের উপসর্গ, লক্ষণসমূহ এবং করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
বিসিপিসিএল এর পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র অভ্যন্তরের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদেরও সচেতন থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া এ প্লান্টে কর্মরত যেসব চীনা নাগরিক চীনে গেছেন তারা যেন এ মুহুর্তে বাংলাদেশে ফিরে না আসেন এমন সতর্কবার্তা দেয়া হয়েছে। বলা হয়েছে কেউ যেন এখন চীনে না যায়। চীনা নাগরিকদের চলাফেরা করতে সতর্ক বার্তা দিয়েছেন স্বাস্থ্য বিভাগ। কলাপাড়ায় কর্মরত চীনা নাগরিকদের কলাপাড়া পৌরশহরের বাজারঘাটে কেনাকাটাসহ বিভিন্ন পাবলিক প্লেসে ঘোরাফেরা নিয়েও বিভিন্ন ধরনের প্রচারণা চলছে মানুষের মধ্যে। এমনকি মঙ্গলবার ধানখালী এলাকায় মোবাইলে গুজব ছড়ানো হয় সেখানে কর্মরত চীনা শ্রমিকরা করোনা ভাইরাসে আক্রান্তের খবর। নিশ্চিত হওয়া গেছে এটি গুজব।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!