কলাপাড়ায় ধন্যবাদ জ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা
কলাপাড়ায় ধন্যবাদ জ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় ধন্যবাদ জ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপন নিউজ রিপোর্টঃ মাধ্যমিক পর্যায়ে সহকারী গ্রন্থাগারিকদের সহকারী শিক্ষা মর্যাদা করায় কলাপাড়ায় ধন্যবাদ জ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এই ধন্যবাদ জ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য পটুয়াখালী-৪ সংসদীয় আসনের এমপি অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির।

আলোচনা সভায় কলাপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসার মোকলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ বিদ্যালয় গ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা কবির, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুর রহমান ও পাচঁজুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বক্কর।

বক্তারা মাধ্যমিক পর্যায়ে সহকারী গ্রন্থাগারিকদের সহকারী শিক্ষা মর্যাদা করায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী ও শিক্ষার সাথে সকল কর্মকর্তাদেরকে বাংলাদেশ বিদ্যালয় গ্রন্থাগার সমিতির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!