কলাপাড়ায় মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র কে শিকল দিয়ে বেঁধে মারধর – আপন নিউজ

রবিবার, ২১ Jun ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত
কলাপাড়ায় মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র কে শিকল দিয়ে বেঁধে মারধর

কলাপাড়ায় মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র কে শিকল দিয়ে বেঁধে মারধর

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পারিবারিক বিরোধে মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র নাঈম ঘরামী কে শিকল দিয়ে বেঁধে মারধর করে জখম করার অভিযোগ উঠেছে।

উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।




এ ঘটনায় তার পিতা মো. নাসির উদ্দিন ঘরামী কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ জানা গেছে, পারিবারিক বিরোধে একই গ্রামের মো. আবুল বসার (৪০), মো. মাসুস ঘরামী (১৯), মো. আলী আহমেদ (৫৬) ও মোসা. শেফালী বেগম (৪৫) নাঈমকে জের করে ধরে বাড়িকে নিয়ে শিকল দিয়ে বেঁধে বেদম মারধর করে।

পরবর্তীতে এ নিয়ে কারো কাছে বললে খুন-জখমের হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।
পরে নাঈম অসুস্থ হয়ে পড়লে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান বলেন, এ ঘটনা একটি ভিডিও ফুটেজ দেখে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে, এবং এ ঘটনা তদন্ত করা হচ্ছে, শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!