আপন নিউজ সংবাদে সেই কলাপাড়ায় ছাত্রকে নির্যাতনের মূল হোতা গ্রেফতার | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
আপন নিউজ সংবাদে সেই কলাপাড়ায় ছাত্রকে নির্যাতনের মূল হোতা গ্রেফতার

আপন নিউজ সংবাদে সেই কলাপাড়ায় ছাত্রকে নির্যাতনের মূল হোতা গ্রেফতার

আপন নিউজ অফিসঃ আপন নিউজে সংবাদে কলাপাড়ায় পাঁচ হাজার টাকা চুরির অপবাদ দিয়ে মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র নাঈম ঘরামীর পায়ে শিকল বেঁধে বর্বর কায়দায় মারধরের ঘটনায় মূল হোতা গ্রেফতার হয়েছে।




সোমবার ৮ নভেম্বর একটি ভিডিও ফুটেজ নিয়ে একটি নিউজ আপন নিউজে প্রকাশ হয়। এতে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এবং রাতেই কলাপাড়া থানা পুলিশ মূল হোতা আবুল বাসারকে গ্রেফতার করেছে।

জানা গেছে, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামে টাকা চুরির অজুহাতে ৩ আগস্ট বিকালে নাঈমকে একই গ্রামের মোঃ আবুল বসার (৪০), মাসুদ ঘরামী (১৯), আলী আহমেদ (৫৬) ও মোসা. শেফালী বেগম (৪৫) নাঈমকে জোর করে বাড়িতে নিয়ে পায়ে শিকল দিয়ে খুটির সঙ্গে বেধে রাখে। এরপরে বেধড়ক পেটানো হয়। রাত আটটা পর্যন্ত দফায় দফায় নির্যাতন চালানো হয়। পরে গ্রামের লোকজন অর্ধচেতন অবস্থায় নাঈমকে উদ্ধার করে।

পরবর্তীতে এ কথা কাউকে না বলার জন্য খুন-জখমের হুমকি দেয়া হয়। এক পর্যায়ে নাঈম অসুস্থ হয়ে পড়লে তাকে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা করানো হয়। এখনও স্বাভাবিকভাবে সুস্থ হয়ে ওঠতে পারেনি নাঈম। বর্তমানে কলাপাড়া হাসপাতালের একজন চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনার তিন মাস পরে নাঈমের বাবা নাসির উদ্দিন ঘরামী কলাপাড়া থানায় সোমবার একটি লিখিত অভিযোগ দিয়েছে।

এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। যেখানে নাইমকে বেধড়ক নির্যাতনের দৃশ্য ফুটে উঠেছে।

ওই অভিযোগ ও ভিডিও ফুটেজ সূত্র ধরে আপন নিউজ একটি সংবাদ প্রচার করে, ওই সংবাদ প্রকাশিত হওয়ার মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, শুরু হয় বিভিন্ন মহলের ক্ষোভ।

কলাপাড়া থানার ওসি মোঃ জসীম জানান, এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ দেখে মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক রয়েছে। একটি মামলা হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!