চরমোনাই ইউনিয়নে আওয়ামী লীগ-বিএনপির ঐক্যেও দুর্গ ভাঙেনি হাতপাখার | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
চরমোনাই ইউনিয়নে আওয়ামী লীগ-বিএনপির ঐক্যেও দুর্গ ভাঙেনি হাতপাখার

চরমোনাই ইউনিয়নে আওয়ামী লীগ-বিএনপির ঐক্যেও দুর্গ ভাঙেনি হাতপাখার

বরিশাল অফিসঃ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি জোট হয়েও পরাজিত করতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিমকে।

১১ নভেম্বর বৃহস্পতিবার দিনভর কোনো অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই সম্পন্ন হয় চরমোনাই ইউনিয়ন পরিষদ নির্বাচন।




জানা গেছে, এখানে বিগত নির্বাচনগুলোতেও হাতপাখা প্রতীকের প্রার্থীই জয়লাভ করে আসছে। তবে এবারে আওয়ামী লীগ ও বিএনপি একজোট হয়েও হাতপাখা প্রতীকের প্রর্থীকে হারাতে কাজ করলেও শেষ পর্যন্ত জয় হাতপাখারই হয়েছে। এদিকে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে কোনো প্রার্থীর কাছ থেকেই অভিযোগ মেলেনি।

বরিশাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, চরমোনাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো প্রার্থীর কাছ থেকেই অভিযোগ পাইনি। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিম ১০ হাজার ৩৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম ৬ হাজার ৯০১ ভোট পেয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মিডিয়া উপকমিটির সদস্যদ কে এম শরীয়তু্ল্লাহ বলেন, জনগণ হাতপাখা’কে সমর্থন করে তাই সুষ্ঠু ভোটের মাধ্যমে হাতপাখার বিজয় হয়েছে। অনেকে অনেকভাবে প্রভাব বিস্তার করতে চাইলেও জনগণ তা পাত্তা দেয়নি।

এর আগে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম রাঢ়ী জোটবদ্ধ হয়ে প্রকাশ্যে হাতপাখাকে ঠেকানোর ঘোষণা দিয়েছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!