রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় ইউপি নির্বাচনে সহিংসতায় নিহত-১, গ্রেফতার-৩

গলাচিপায় ইউপি নির্বাচনে সহিংসতায় নিহত-১, গ্রেফতার-৩

গলাচিপা প্রতিনিধিঃ দ্বিতীয় ধাপের নির্বাচনে গলাচিপায় ইউপি নির্বাচনোত্তর সহিংসতায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ৩নং গলাচিপা সদর ইউপির ৭ নং ওয়ার্ডের হামিদ পল্লানের ছেলে দুদা পল্লান। এ সময়ে সন্ত্রাসীদের হামলায় আরও আহত হয়েছেন কয়েকজন। দুদা পল্লান পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন। পরিবারটি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন অসহায় হয়ে পড়েছে।গত ১১ নভেম্বর বৃহস্পতিবার গলাচিপা সদর ইউপির ৭ নং ওয়ার্ডে নির্বাচন শেষে মেম্বার হিসাবে বিজয়ী হন নাজিউর রহমান মঞ্জু।সদ্য নির্বাচিত মঞ্জুর পক্ষ না করায় ওই দিন রাত সাড়ে ১১ টায় মেম্বার মঞ্জু ও তার আপন বড় ভাই মো. নেছারের নেতৃত্বে একদল সমর্থক মো. দুদা পল্লানকে খুঁজে বের করে এক পর্যায় হামলা করা হয় দুদার ওপর। দেশীয় অস্ত্র, ধারালো দা ও লাঠি দিয়ে বেধড়ক পেটানো ও কুপিয়ে আহত করা হয় দুদাকে। এ সময়ে ধারালো দায়ের কোপে মাথার বাম পাশে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এতে দুদার নাক মুখ দিয়ে রক্ত ক্ষরণ হতে থাকে।

হামলাকারীরা চলে গেলে স্থানীয়রা গুরুতর আহত দুদাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক দ্রুত আহত দুদাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আঘাতের অবস্থা গুরম্নতর হওয়ায় বরিশাল থেকে ঢাকায় নিতে যেতে বলেন। ঢাকার একটি হাসপাতালে শনিবার বিকালে দুদা পল্লান চিকিৎসারত অবস্থায় মারা যান। এর আগে নিহতের স্ত্রী রেহানা বেগম তার স্বামীর ওপর সন্ত্রাসী হামলায় গলাচিপা থানায় বিজয়ী মেম্বার মঞ্জু ও নেছারসহ ২৩ জনকে আসামি করে একটি মামলা করেন।





এ ব্যাপারে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, এর বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা হয়েছে ১ ও ২ নং আসামীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।অন্যদের গ্রেফতারের অভিযান

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!