যশোরের শার্শায় ১০টি ইউপিতে নৌকার জয় ৫ ও স্বতন্ত্র প্রার্থীর জয়-৫ | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
যশোরের শার্শায় ১০টি ইউপিতে নৌকার জয় ৫ ও স্বতন্ত্র প্রার্থীর জয়-৫

যশোরের শার্শায় ১০টি ইউপিতে নৌকার জয় ৫ ও স্বতন্ত্র প্রার্থীর জয়-৫

মোঃ জসীম উদ্দীন, শার্শাঃ যশোরের শার্শায় ১০টি ইউপিতে (২৮ নভেম্বর) দিন ভর নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে পক্ষ বিপক্ষের অভিযোগের মধ্য দিয়ে তৃতীয় ধাপের ভোট শেষ হয়েছে। ১০টি ইউপিতে নৌকা প্রার্থীর ৫ জন ও স্বতন্ত্র প্রার্থী ৫ জন নির্বাচিত হয়েছেন।

শার্শার ডিহী ইউনিয়নে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আসাদুজ্জামান মুকুল, লক্ষনপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আনোয়ারা বেগম, বাহাদুরপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান, পুটখালী ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুল গফফার, গোগা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের নেতা তবিবর রহমান, কায়বা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের নেতা আলতাফ হোসেন, বাগআঁচড়া ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের নেতা আব্দুল খালেক, উলাশি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী রফিকুল ইসলাম, শার্শা ইউনিয়নে নৌকার কবির উদ্দীন তোতা ও নিজামপুর স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের নেতা সেলিম রেজা বিপুল।

ওই নির্বাচনে ১০টি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী অংশ নিয়েছিলেন ৪৩ জন। ভোট কেন্দ্র ছিল ১০৮টি। ভোটার সংখ্যা ছিল ২লক্ষ ৩৫ হাজার ২৪৩ জন। নারী ভোটার ১ লক্ষ ১৭ হাজার ৪৩ ও পুরুষ ভোটার ১ লক্ষ ১৮ হাজার ২০০ জন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!