পটুয়াখালীতে বিএনপির তিন কমিটি স্থগিত হয়েছে | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পটুয়াখালীতে বিএনপির তিন কমিটি স্থগিত হয়েছে

পটুয়াখালীতে বিএনপির তিন কমিটি স্থগিত হয়েছে

আপন নিউজ ডেস্কঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলা, পৌর ও দশমিনা উপজেলা বিএনপির সাংগঠনিক কমিটি স্থগিত করে পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (২৯ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক স্বাক্ষরিত এ চিঠি দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া এবং সদস্যসচিব শ্নেহাংশু সরকার কুট্টি গত ২৩ নভেম্বর গলাচিপা উপজেলা ও পৌর এবং দশমিনা উপজেলা বিএনপির কমিটি পেছনের তারিখ দিয়ে অনুমোদন করেন।

ইতোপূর্বে কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে একটি তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, সেই ব্যক্তিদের ওই তিন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ অবাধ্যতা ও শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ড।

এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনটি কমিটি স্থগিত থাকবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব কেন্দ্রীয় বিএনপি কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

জানা যায়, ২৬ নভেম্বর জেলা বিএনপি আহ্বায়ক এবং সদস্যসচিব গলাচিপা উপজেলা, পৌর ও দশমিনা উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট একটি কমিটি প্রকাশ করা হয়। যাতে ২৩ নভেম্বর স্বাক্ষর করা হয় বলে উল্লেখ করেন। তবে ২৫ নভেম্বর কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান জেলা বিএনপিকে একটি চিঠি দিলে তাত্ক্ষণিকভাবে পেছনের তারিখে এই তিনটি সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয় বলে অভিযোগ ওঠে এবং তিন কমিটি দেওয়ার বিষয়ে আর্থিক লেনদেন ও পক্ষপাতের অভিযোগ তোলা হয়।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব শ্নেহাংশু সরকার কুট্টি বলেন, কমিটির বিষয় নিয়ে আমরা একটি নোটিশ পেয়েছি। এ বিষয়ে আমরা লিখিত জবাব দেব।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!