বিজিতদের দ্বারে দ্বারে গিয়ে গলাচিপা পৌর মেয়র সৃষ্টি করলেন অনন্য নজির | আপন নিউজ

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় স্বাধীনতা দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কলাপাড়ায় উত্তরাধিকার সম্পত্তি দ’খ’লচে’ষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ কলাপাড়ায় তরমুজের বাজারে ধস, পাইকার সংকটে চাষিদের ব্যাপক লোকসানের এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন কলাপাড়ায় পারিবারিক বি’রোধে সং’ঘ’র্ষ, না’রী-শি’শুসহ আ’হ’ত ৩ কলাপাড়ায় মাইক্রোবাসের ধা-ক্কা: সেনাবাহিনীর গাড়ির নি’চে প’ড়ে দুই যুবক আ’হ’ত ঈদ উপলক্ষে কলাপাড়ায় ফুটবল উন্মাদনা, শিরোপা জিতল বাইনবুনিয়া ক্লাব কলাপাড়ায় এক রাতে ৬ বাড়িতে দু’র্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু’ট
বিজিতদের দ্বারে দ্বারে গিয়ে গলাচিপা পৌর মেয়র সৃষ্টি করলেন অনন্য নজির

বিজিতদের দ্বারে দ্বারে গিয়ে গলাচিপা পৌর মেয়র সৃষ্টি করলেন অনন্য নজির

সঞ্জিব দাস,গলাচিপাঃ গলাচিপা পৌরসভায় বইছে শান্তির সু-বাতাস। সদ্য নির্বাচিত পৌর মেয়র আহসানুল হক তুহিন (আ’লীগ) বিজিত প্রার্থীদের সাথে মালা বদল,কোলাকুলি করে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মেয়র তুহিনের প্রতিদ্বন্দ্বি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা মু. মামুন আজাদ (বিদ্রোহী) ও ইসলামী আন্দোলনের নাজমুল হুদা রিপন। সোমবার মেয়র আহসানুল হক তুহিন প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময়, মালাবদল ও কোলাকুলি করেছেন। এ সময়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময়ে মেয়র তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের পৌরসভার উন্নয়নে সার্বিক পরামর্শ, সাহায্য ও সহযোগীতা কামনা করেন। বিজিতরা সব ধরনের সহযোগীতা করার আশ্বাস দেন তাকে। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।

এ ঘটনায় পৌর নাগরিকদের মধ্যে নেমে এসেছে স্বস্তি। উল্লেখ্য গত ২৮ নভেম্বর গলাচিপা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!