পায়রা বন্দরে ক্ষতিগ্রস্থ্য পরিবারের তিন হাজার ৪৫০ সদস্য সাবলম্বী হয়েছে | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন
পায়রা বন্দরে ক্ষতিগ্রস্থ্য পরিবারের তিন হাজার ৪৫০ সদস্য সাবলম্বী হয়েছে

পায়রা বন্দরে ক্ষতিগ্রস্থ্য পরিবারের তিন হাজার ৪৫০ সদস্য সাবলম্বী হয়েছে

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় পায়রা বন্দর নির্মাণে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের কর্মক্ষম করতে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ।

সোমবার সকাল সাড়ে ৯টায় কলাপাড়া পায়রা পোর্ট এর মালটিপারপাস প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষতিগ্রস্থ্য সদস্যদের অংশগ্রহনে “মর্ডান অফিস ম্যানেজমেন্ট” বিষয়ক প্রশিক্ষণের ব্যাচ ৫ ও ৬ এর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।

পায়রা বন্দর কর্তৃপক্ষ ও নৌ-পরিবহন মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্যা রুরাল পূয়র (ডরপ) এর সহযোগীতায় পায়রা বন্দরের এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্ধোধনী অনুষ্ঠানর সভাপতিত্ব করেন উপ-প্রকল্প পরিচালক, লেঃ কমান্ডার মোঃ আদনান আবির নাঈম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পায়রা বন্দর, ডিআইএসএফ প্রকল্পের প্রকল্প পরিচালক ক্যাপ্টেন এম.মনিরুজ্জামান, বালিয়াতলী ইউনিয়ন চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির, ধুলাসার ইউনিয়ন চেয়ারম্যান আঃ জলিল।

উপস্থিত ছিলেন পায়রা বন্দরের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ ও ডরপ এর প্রকল্প কর্মীবৃন্দ। ছয় মাস মেয়াদী এ প্রশিক্ষণে দুটি ব্যাচে ক্ষতিগ্রস্থ্য পরিবারের ৫০ সদস্য অংশগ্রহন করেন।

কর্তৃপক্ষের তত্ত্বাবধানে উন্নয়ন সংস্থা ডরপ পায়রা বন্দর নির্মানে ক্ষতিগ্রস্থ্য চার হাজার দুইশ পরিবারের সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে। এ পর্যন্ত তিন হাজার চারশ পঞ্চাশ জন সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করে নিজেদের নিয়োজিত করেছে বিভিন্ন আয়বর্ধক কাজে।

অনুষ্ঠানে প্রধান অতিথি পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন বলেন, পটুয়াখালীতে ইপিজেড হবে। এখানে কয়েক হাজার দক্ষ জনবল প্রয়োজন হবে। যারা কম্পিউটার ব্যবহার করতে পারবে তাদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আপনাদের অনেক সুযোগ থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!