গলাচিপায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত | আপন নিউজ

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে মা’দ’ক বিক্রিতে বাঁধা দেয়ায় কু’পি’য়ে জ’খ’ম; বিচার দাবীতে মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় স্বাধীনতা দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কলাপাড়ায় উত্তরাধিকার সম্পত্তি দ’খ’লচে’ষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ কলাপাড়ায় তরমুজের বাজারে ধস, পাইকার সংকটে চাষিদের ব্যাপক লোকসানের এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন কলাপাড়ায় পারিবারিক বি’রোধে সং’ঘ’র্ষ, না’রী-শি’শুসহ আ’হ’ত ৩ কলাপাড়ায় মাইক্রোবাসের ধা-ক্কা: সেনাবাহিনীর গাড়ির নি’চে প’ড়ে দুই যুবক আ’হ’ত ঈদ উপলক্ষে কলাপাড়ায় ফুটবল উন্মাদনা, শিরোপা জিতল বাইনবুনিয়া ক্লাব
গলাচিপায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

গলাচিপায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ “আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন”-এ শ্লোগানকে সামনে রেখে গলাচিপায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২১ পালিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাবেক অধ্যক্ষ রফিকুল আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এআরএম শওকত আনোয়ার ইসলাম, সংগঠনের সহ-সভাপতি ফকরুল ইসলাম, সাধারণ সম্পাদক আ. রব শিকদার, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, আবুবকর শিবলি, সবুজ পাল প্রমুখ।

বক্তারা দুর্নীতি বিরোধী দেশ গড়ার লক্ষে বলেন, দুর্নীতি রুখতে হলে সামাজিক অবকাঠামোকে সঠিকভাবে কাজ করতে হবে। আমরা নিজ নিজ স্থান থেকে দুর্নীতিকে ঘৃণা এবং না বললে এ দেশ থেকে দুর্নীতি উঠে যাবে। সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে দুর্নীতি প্রতিরোধী এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!