পড়া মুখস্ত করে দিতে না পারায় শিশুকে পিটিয়ে হাত ভেঙ্গে দিলেন শিক্ষক | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
পড়া মুখস্ত করে দিতে না পারায় শিশুকে পিটিয়ে হাত ভেঙ্গে দিলেন শিক্ষক

পড়া মুখস্ত করে দিতে না পারায় শিশুকে পিটিয়ে হাত ভেঙ্গে দিলেন শিক্ষক

আমতলী প্রতিনিধিঃ পড়া মুখস্ত করে দিতে না পারায় ছয় বছরের শিশু আব্দুল্লাহকে শিক্ষক হাফেজ আবু আক্কাস হেলালী গাছের গুড়ি দিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে। হাত ভেঙ্গে দিয়েই খ্যান্ত হয়নি শিক্ষক আক্কাস চার দিন শিশুটিকে মাদ্রাসায় আটকে রেখেছে চিকিৎসা দেয়নি। সোমবার শিশু আব্দুল্লাহকে মা পারুল বেগম উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার আমতলী পৌর শহরের একে স্কুল সংলগ্ন দারুল আরকাম মডেল মহিলা মাদ্রাসায়।

জানাগেছে, উপজেলার বাঁশতলা গ্রামের প্রবাসী হারুন হাওলাদারের ছয় বছরের শিশুপুত্র আব্দুল্লাহকে আমতলী পৌর শহরের একে হাই স্কুল সংলগ্ন দারুল আরকাম মডেল মহিলা মাদ্রাসায় গত সেপ্টেম্বর মাসে নুরানী বিভাগে ভর্তি করেন। ওই থেকে শিশু আব্দুল্লাহ ওই মাদ্রাসায় থেকে লেখাপড়া করে আসছে। গত বৃহস্পতিবার পড়া মুখস্ত করে দিতে পারেনি শিশু আব্দুল্লাহ। এতে শিশু আব্দুল্লাহকে শিক্ষক হাফেজ আবু আক্কাস হেলালী গাছের গুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। এতে শিশুর বাম হাত ভেঙ্গে যায়। কিন্তু শিক্ষক আক্কাস এ বিষয়টি শিশুর পরিবারকে না জানিয়ে চার দিন মাদ্রাসায় আটকে রাখেন। সোমবার সকালে শিশুর খোঁজ নিতে মা পারুল বেগম মাদ্রসায় যায়। ওই সময় শিশুর হাত ভাঙ্গা দেখে তিনি মাদ্রাসার শিক্ষক আক্কাসের কাছে বিষয়টি জানতে চান। পরে শিশুটির মা শিশুটিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
শিশু আব্দুল্লাহ কান্নাজনিক কন্ঠে বলেন, মুই পড়া পারি নাই হেই ল¹া মোরা হুজুরে পিডাইছে।

শিশু আব্দুল্লাহর মা পারুল বেগম অভিযোগ করে বলেন, পড়া মুখস্ত করে দিতে না পারায় আমার শিশু পুত্রকে শিক্ষক আক্কাস গাছের গুড়ি (চলা) দিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে চারদিন মাদ্রাসায় আটকে রেখেছে।

এ বিষয়ে দারুল আরকাম মডেল মহিলা মাদ্রাসার শিক্ষক হাফেজ আবু আক্কাস হেলালী মুঠো ফোনে (০১৭২৪৭২২১০২) পরিচয় না দিয়ে বিষয়টি মিমাংশা হয়েছে বলে জানায়।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!