গলাচিপায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
গলাচিপায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গলাচিপায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন শাহ।

শহীদ বুদ্ধিজীবী দিবসের এ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা দেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এআরএম শওকত আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবর রহমান, গলাচিপা বণিক সমিতির সভাপতি মো. শাহজাহান মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজামউদ্দিন মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সর্দার মু. শাহ আলম, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ। এছাড়াও সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!