গলাচিপায় সরকারি বই কালোবাজারে বিক্রি; গ্রেফতার-২ | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
গলাচিপায় সরকারি বই কালোবাজারে বিক্রি; গ্রেফতার-২

গলাচিপায় সরকারি বই কালোবাজারে বিক্রি; গ্রেফতার-২

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলার পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সরবরাহকৃত সরকারি বই কালোবাজারে বিক্রির অপরাধে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীসহ দুই জনকে গ্রেফতার করেছে কলাগাছিয়া তদন্ত কেন্দ্র পুলিশ।

বৃহস্পতিবার আসামিদেরকে জেলহাজতে পাঠানো হবে বলে জানায় পুলিশ। বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বই জব্দ করা হয় এবং আসামীদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বাদী হয়ে তিন জনকে আসামি করে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৯, তারিখ-১৬.১২.২১। আসামিরা হলেন, উপজেলার বকুলবাড়ীয়া ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পিয়ন একই এলাকার ৮নং ওয়ার্ডের মৃত সুরহ আলী খানের ছেলে মো. শহিদুল ইসলাম খান, বিক্রির সাথে জড়িত দশমিনা উপজেলার বেতাগী এলাকার আর্শেদ আলী চৌকিদারের ছেলে আবদুল মজিদ চৌকিদার ও দোকানদার মিলন মিয়া।

গলাচিপা থানার ডিউটি অফিসার এসআই মোক্তার হোসেন জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কলাগাছিয়া তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল অভিযান চালিয়ে পাতাবুনিয়া এলাকার ধলু ফকিরের বাজারের মিলন মিয়ার দোকান থেকে ৫০০ কেজি সরকারি বই উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পিয়ন শহিদুল ইসলামকে গ্রেফতার করে গলাচিপা থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় দোকানের কর্মচারী আবদুল মজিদকেও গ্রেফতার করে পুলিশ। পরে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা বাদী হয়ে সরকারি বই কালোবাজারে বিক্রির দায়ে মামলা দায়ের করেন।

গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, সরকারি (সম্পদ) বই বিক্রির অভিযোগে ৩ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!