গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি আহত-২ | আপন নিউজ

শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে মা’দ’ক বিক্রিতে বাঁধা দেয়ায় কু’পি’য়ে জ’খ’ম; বিচার দাবীতে মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় স্বাধীনতা দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কলাপাড়ায় উত্তরাধিকার সম্পত্তি দ’খ’লচে’ষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ কলাপাড়ায় তরমুজের বাজারে ধস, পাইকার সংকটে চাষিদের ব্যাপক লোকসানের এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন কলাপাড়ায় পারিবারিক বি’রোধে সং’ঘ’র্ষ, না’রী-শি’শুসহ আ’হ’ত ৩ কলাপাড়ায় মাইক্রোবাসের ধা-ক্কা: সেনাবাহিনীর গাড়ির নি’চে প’ড়ে দুই যুবক আ’হ’ত ঈদ উপলক্ষে কলাপাড়ায় ফুটবল উন্মাদনা, শিরোপা জিতল বাইনবুনিয়া ক্লাব
গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি আহত-২

গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি আহত-২

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামরিতে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন উপজেলার পানপট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জয়মানিক গ্রামের মৃত. মতলেব হাওলাদারের ছেলে মো. আনোয়ার হোসেন (৪৪) ও তার স্ত্রী মোসা. পিয়ারা বেগম (৩৮)। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত ডা. সাইফুল ইসলাম জানান, আনোয়ার হোসেনের শরীরে কালো কালো দাগ আছে। তার বাম হাতে ও বাম পায়ে ফুলা জখমের চিহ্ন আছে। তার স্ত্রী পিয়ারা বেগমের বাম কানের লুতরি ছিড়ে যায় এবং শরীরে বিভিন্ন অংশে ফুল জখম রয়েছে।

আহত আনোয়ার হোসেন জানান, গত বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে ধান সিদ্ধ করাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী ইউনিয়নের ছলেমান, মো. জুয়েল, মো. নিজাম, মো. সোহেল একত্রিত হয়ে আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে। পরে এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করে।

আহত পিয়ারা বেগম জানান, আমার চিৎকারে এলাকার লোকজন না আসলে ওরা আমাকে মেরে ফেলত।

প্রতিপক্ষ ছলেমানের কাছে জানতে চাইলে তারা বলেন, পরস্পর আমরা আত্মীয়। বিষয়টি স্থানীয়দের সাথে বসে মীমাংসার ব্যবস্থা করতেছি। এ বিষয়ে আনোয়ার হোসেন বাদী হয়ে গলাচিপা থানায় মামলা করবেন বলে জানান।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!