গলাচিপায় আগুনে ৪টি দোকান পুড়ে ছাই | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
গলাচিপায় আগুনে ৪টি দোকান পুড়ে ছাই

গলাচিপায় আগুনে ৪টি দোকান পুড়ে ছাই

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় আগুনে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার উলানিয়া বন্দরের বালুর মাঠে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে সায়েম ও জালালের দুটি মাছের গদি, আবুল হোসেনের মুদি ও চায়ের দোকান এবং স্বপন দেবনাথের স্যানিটারি ল্যাট্রিনের রিং স্লাবের দোকান পুড়ে যায়। এ ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। মঙ্গলবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।

উলানিয়া বন্দরের সাবেক ইউপি সদস্য মো. জসিম মিয়া জানান, সোমবার দিবাগত রাত ৪টার দিকে রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরের বালুর মাঠে স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখে ডাক-চিৎকার করে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে সায়েমের মাছের গদি, জালালের মাছের গদি, আবুল হোসেনের মুদি ও চায়ের দোকান এবং স্বপন দেবনাথের স্যানিটারি ল্যাট্রিনের রিং স্লাবের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আবুল হোসেনের মুদি ও চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকদের সরকারি টিন ও নগদ অর্থ প্রদান করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!