পটুয়াখালী প্রেসক্লাব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পা’নি’তে ডু’বে তোহা নামে ৬ বছরের এক শি’শু’র ম’র্মা’ন্তি’ক মৃ/ত্যু কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির
পটুয়াখালী প্রেসক্লাব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন

পটুয়াখালী প্রেসক্লাব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন

সঞ্জিব দাস, গলাচিপাঃ পটুয়াখালী প্রেসক্লাব নির্বাচনে নির্বাচিত সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল (বিটিভি ও বাসস) এবং সাধারণ সম্পাদক মুজাহিদ ইসলাম প্রিন্স (একুশে টেলিভিশন, আমাদের সময়) কে গলাচিপা প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পটুয়াখালী প্রেস ক্লাব কার্যালয় সদর রোডস্থ ভবনে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে উপস্থিত সদস্যদের ভোট গণনা করে ফলাফল ঘোষণা করেন উক্ত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. জালাল আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর হোসেন এবং কার্যকরী সদস্য পদে এ্যাডভোকেট মো. সোহরাব হোসেন, স্বপন ব্যাণার্জি, মো. গোলাম কিবরিয়া, সংকর লাল দাস, কাজল বরণ দাস, চিন্ময় কর্মকার নির্বাচিত হন। উৎসবমুখর পরিবেশে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পটুয়াখালী প্রেস ক্লাবের ভোট অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৩১জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবেন। পটুয়াখালী প্রেস ক্লাব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যকে গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এদিকে কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও আপন নিউজ বিডি ডটকম এর সম্পাদক এস এম আলমগীর হোসেন পটুয়াখালী প্রেসক্লাব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!