কলাপাড়ায় ওসি মো. জসীম’র তৎপরতায় চুরি হওয়া মোটরসাইকেল ৭ঘণ্টার মধ্যে উদ্ধার – আপন নিউজ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত
কলাপাড়ায় ওসি মো. জসীম’র তৎপরতায় চুরি হওয়া মোটরসাইকেল ৭ঘণ্টার মধ্যে উদ্ধার

কলাপাড়ায় ওসি মো. জসীম’র তৎপরতায় চুরি হওয়া মোটরসাইকেল ৭ঘণ্টার মধ্যে উদ্ধার

আপন নিউজ অফিস।। কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার কলাপাড়া প্রতিনিধি ও অনলাইন নিউজপোর্টাল আপন নিউজ বিডি ডটকমের সম্পাদক সাংবাদিক এস এম আলমগীর হোসেনের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হওয়ার প্রায় ৭ ঘণ্টা পরে কলাপাড়া থানা পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম এর তৎপরতায় এটি সম্ভব হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে অভিযান চালিয়ে পৌর শহরের উত্তরা ব্যাংকের সামনে থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে কলাপাড়া থানা পুলিশ। তবে কে বা কারা মোটরসাইকেলটি সেখানে রেখে গেছে তার সন্ধান পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সোমবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ৮ টার দিকে কে বা কারা মোটরসাইকেলটি কলাপাড়া প্রেসক্লাবের সামনের সড়কের পাশ থেকে নিয়ে যায়। পরে কলাপাড়া থানার ওসি মোঃ জসীমকে জানালে তিনি তাৎক্ষণিক পুলিশ চেক বসিয়ে অভিযান চালান এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মোটরসাইকেলটি নিয়ে পোস্ট করা হয়।

মোটরসাইকেলটি ফিরে পেয়ে কলাপাড়া থানার ওসি মোঃ জসীম, এ এস আই মোঃ রমজান আলীসহ সকল শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সাংবাদিক এস এম আলমগীর হোসেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!