কলাপাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ১০ পথচারীকে অর্থদন্ড | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল
কলাপাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ১০ পথচারীকে অর্থদন্ড

কলাপাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ১০ পথচারীকে অর্থদন্ড

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় স্বাস্থ্যবিধি না মানার দায়ে ১০ পথচারীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া প্রায় শতাধিক মাস্ক বিতরন করা হয়েছে। শনিবার দুপরে পৌর শহরের বিভিন্ন সড়কে এ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল।

এ সময় পৌর প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির, কলাপাড়া প্রেসক্লব সভাপতি হুমায়ুন কবিরসহ পুলিশ সদস্যসরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল জানান, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপজেলা প্রশাসন থেকে বেশ কয়েকবার মাইকিং করা হয়েছে। তারপরও শহরে মাস্ক বিহীন বিনা কারনে ঘোরা ফেরা করায় সংক্রামক রোগ প্রতিরোধ আইনে ১০ জন পথচারীকে ৫০০ টাকা জরিামানা করা হয়েছে। এসময় প্রায় শতাধিক মাস্ক বিতরন করেন তিনি। ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!