বেনাপোলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু; ড্রাইভার আটক | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
বেনাপোলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু; ড্রাইভার আটক

বেনাপোলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু; ড্রাইভার আটক

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ যশোরের বেনাপোল স্থলবন্দরে ১নাম্বার গেটের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুরাইয়া (১৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে ব্যাটারি চালিত ভ্যান থেকে পড়ে গিয়ে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। এ সময় ড্রাইভার সহ ট্রাকটি আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার।

বেনাপোল স্থলবন্দরের ১ নাম্বার গেইটের সামনে পাঁকা রাস্তর উপর থাকা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ইউ-১১-০৫৪৩) পিছনে ফেরার সময় একটি যাত্রীবাহী ব্যাটারীচালিত ভ্যান ট্রাকের পিছনের চাকায় এসে আঘাত করে। তখন ভ্যানে থাকা মহিলা যাত্রী মোছাঃ সুমাইয়া আক্তার (১৯), স্বামী-মোঃ সাইফুল ইসলাম লিমন, সাং-নারায়নপুর (বিশ্বাসবাড়ী), থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর চাকায় নিচে পড়ে গুরুত্বর আহত হন।

তাকে চিকিৎসার জন্য দ্রুত নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাক ও ট্রাকের চালককে আটক করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!