৮০ পিস ইয়াবা- ২ কেজি ৩১২ গ্রাম গাঁজাসহ কলাপাড়ায় মাদক ব্যবসায়ী আটক – আপন নিউজ

রবিবার, ২১ Jun ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত
৮০ পিস ইয়াবা- ২ কেজি ৩১২ গ্রাম গাঁজাসহ কলাপাড়ায় মাদক ব্যবসায়ী আটক

৮০ পিস ইয়াবা- ২ কেজি ৩১২ গ্রাম গাঁজাসহ কলাপাড়ায় মাদক ব্যবসায়ী আটক

চঞ্চল সাহা,আপন নিউজঃ কলাপাড়ায় ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ কেজি ৩১২ গ্রাম গাঁজা সহ মো.মামুন মৃধা (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে উপজেলার ধানখালী ইউনিয়নের ফুলতলী গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের আবদুর রব মৃধার ছেলে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.হুমায়ুন জানান, মামুন দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট সহ গাঁজা সাপ্লাই দিয়ে আসছে এলাকায়। বাড়ীর কাছাকাছি একটি ভাংগাড়ীর দোকানে বসে সে ওই ব্যবসা পরিচালনা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে ইয়াবা এবং গাঁজা উদ্ধার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!