কলাপাড়ার ৩ ইউপি সহ পটুয়াখালীতে ৭ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ার ৩ ইউপি সহ পটুয়াখালীতে ৭ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

কলাপাড়ার ৩ ইউপি সহ পটুয়াখালীতে ৭ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

আপন নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার সাত ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জেলা পরিষদ দরবার হলে শপথ পাঠ করান পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয় পটুয়াখালীর কলাপাড়ার তিনটি ও রাঙ্গাবালী উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে মো. মাহামুদুল হাসান সুজন মোল্লা, চাকামাইয়া ইউনিয়নে মো. মজিবর ফকির ও নীলগঞ্জ ইউনিয়নে মো. বাবুল মিয়া নির্বাচিত হন। রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নে মামুন খান, ছোট বাইজদায় আবদুল মান্নান, বড় বাইজদায় জাহিদুর রহমান ও চরমোন্তাজ ইউনিয়নে একে শামসুদ্দীন আবু নির্বাচিত হন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ মাহফুজুর রহমান, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান ও কলাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সিমা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক কামাল হোসেন সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। যদি কোনো চেয়ারম্যান অথবা ইউনিয়ন পরিষদের জন-প্রতিনিধি অনিয়ম করে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!