গলাচিপায় ৯ লক্ষ ৫০ হাজার টাকার জালনোটসহ যুবক গ্রেফতার | আপন নিউজ

শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে মা’দ’ক বিক্রিতে বাঁধা দেয়ায় কু’পি’য়ে জ’খ’ম; বিচার দাবীতে মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় স্বাধীনতা দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কলাপাড়ায় উত্তরাধিকার সম্পত্তি দ’খ’লচে’ষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ কলাপাড়ায় তরমুজের বাজারে ধস, পাইকার সংকটে চাষিদের ব্যাপক লোকসানের এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন কলাপাড়ায় পারিবারিক বি’রোধে সং’ঘ’র্ষ, না’রী-শি’শুসহ আ’হ’ত ৩ কলাপাড়ায় মাইক্রোবাসের ধা-ক্কা: সেনাবাহিনীর গাড়ির নি’চে প’ড়ে দুই যুবক আ’হ’ত ঈদ উপলক্ষে কলাপাড়ায় ফুটবল উন্মাদনা, শিরোপা জিতল বাইনবুনিয়া ক্লাব
গলাচিপায় ৯ লক্ষ ৫০ হাজার টাকার জালনোটসহ যুবক গ্রেফতার

গলাচিপায় ৯ লক্ষ ৫০ হাজার টাকার জালনোটসহ যুবক গ্রেফতার

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা পৌরসভা ১নং ওয়ার্ড হতে ৯ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের জালনোট সহ মো. খোকন ওরফে শাওন ওরফে ছগির (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বুধবার ১৬ ফেব্রুয়ারি পৌরসভা ১নং ওয়ার্ডের কাঠপট্রি রোডের একটি চায়ের দোকান হতে এই আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মো. খোকন ওরফে শাওন ওরফে ছগির (৩৫) পটুয়াখালীর রাঙ্গাবালীর পূর্ব বাহেরচর এলাকার ১নং ওয়ার্ডের মৃত তোফাজ্জেল ওরফে রত্তন হাওলাদার এর ছেলে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পটুয়াখালী জানান, চলমান বিশেষ অভিযানের অংশ হিসাবে জেলার গোয়েন্দা শাখার সদস্য এসআই(নিঃ) মোঃ জাকির হোসেন মোল্লা, এ এস আই(নিঃ) মোঃ সাইদুল ইসলাম, এ এস আই (নিঃ) মোঃ রুবেল হাওলাদার সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গলাচিপা পৌরসভা ১নং ওয়ার্ডের কাঠপট্রি রোডের দক্ষিন পাশে জাকিয়া বেগমের চায়ের দোকান হতে জালনোট সহ মো. খোকন ওরফে শাওন ওরফে ছগির গ্রেফতার করা হয়। এ সময় আসামীর নিকট হতে ১০০০ টাকার বিভিন্ন সিরিয়ালের ৭৯৬ টি ও ৫০০ টাকার একই সিরিয়ালের ৩০৮ টিসহ মোট ৯ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের জালনোট উদ্ধার করা হয়।

ব্রিফিংয়ে আরও জানান, ধৃত আসামী জেলা ও আন্তঃজেলা জাল টাকার নোট বিক্রয় ও বিতরনকারী চক্রের সক্রিয় সদস্য এবং তিনি দীর্ঘদিন যাবত ঢাকা মহানগর সহ বিভিন্ন জেলার জাল টাকা বাজারজাত করে আসছিল। তার বিরুদ্ধে ১) ডিএমপি কদমতলী থানার মামলা নং-২৪, তারিখ-০৭-০৬-২০১৮, ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক, ২) সিরাজগঞ্জ উল্লাপাড়া থানার মামলা নং ২৩, তারিখ-২১-০৪-২০১৫, ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক মামলা বিচারাধীন। জিজ্ঞাসাবাদের এর‌ পর্যায় একাধিক সহযোগীর নাম প্রকাশ করে। সহযোগী আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে গলাচিপা থানায় মামলা নং -০৫ তারিখ-১৭-০২-২০২২, ধারা বিশেষ ক্ষমতা আইনে ২৫-ক(খ)২৫-ঘ এ ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!