রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
রাঙ্গাবালীতে কিশোরীকে অপহরণের অভিযোগে ৩ জনের নামে মামলা

রাঙ্গাবালীতে কিশোরীকে অপহরণের অভিযোগে ৩ জনের নামে মামলা

সঞ্জিব দাস, গলাচিপাঃ রাঙ্গাবালী উপজেলায় দশম শ্রেণির ছাত্রী এক কিশোরীকে (১৩) অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। মেয়েকে উদ্ধারে ওই কিশোরীর মা মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে পটুয়াখালী প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের সহায়তা চেয়েছেন। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হায়দার জানান, অপহরণের অভিযোগে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ওই কিশোরীর মা রাঙ্গাবালী থানায় মামলা করেছেন। মামলায় রাসেল মৃধা নামে একজনকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আরও দুই জনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত রাসেল মৃধা রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের দুধা মৃধার ছেলে। ওই কিশোরীর মা বলেন, ‘গত ২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে আমার মেয়ে বই-পুস্তক নিয়ে স্কুলশিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে সে নিখোঁজ রয়েছে।’ তিনি আরও বলেন, ‘স্কুলে যাওয়া-আসার পথে আমার মেয়েকে প্রায়ই প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিল রাসেল। বিষয়টি মেয়ে আমাকে জানালে আমি রাসেলের অভিভাবককে জানাই। এতে রাসেল আরও ক্ষিপ্ত হন। ওইদিন স্কুলে যাওয়ার পথে তাকে অপহরণ করেছে রাসেল বাহিনী। থানায় মামলা হওয়ার পর থেকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে আমাকে। ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে রাসেল। এ সময় আমার মেয়ের সঙ্গে কথা বলতে চাইলে একটু কথা বলার পরেই ফোন কেড়ে নেওয়া হয়। আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই।

’রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জগলুল হায়দার বলেন, ‘আসামিকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!