গলাচিপায় সাড়ে ৬ হাজার তরমুজ গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা | আপন নিউজ

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
গলাচিপায় সাড়ে ৬ হাজার তরমুজ গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

গলাচিপায় সাড়ে ৬ হাজার তরমুজ গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাড়ে ৬ হাজার ফলন্ত তরমুজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর পৌনে ১ টার দিকে গিয়াস উদ্দিন তরমুজ ক্ষেতে সার প্রয়োগ করার সময় হঠাৎ আসামিদের অতর্কিত হামলায় গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আঘাত গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় শনিবার রাতে মো. জহিরুল মৃধা, মো. মনিরুল মৃধাসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং আরো ৫ জনকে অজ্ঞাত দেখিয়ে গিয়াস উদ্দিনের স্ত্রী আছমা বাদী হয়ে গলাচিপা থানায় অভিযোগ দায়ের করেন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার জানান, মারধর করার ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তরমুজ গাছ কাটার ব্যাপারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে কঠোর আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!