গলাচিপায় ঐতিহাসিক ৭মার্চ পালিত | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
গলাচিপায় ঐতিহাসিক ৭মার্চ পালিত

গলাচিপায় ঐতিহাসিক ৭মার্চ পালিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭মার্চ পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক ৭মার্চের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়। সভায় সরকারি ও বেসরকারি কর্মকর্তা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীরাও উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!