কলাপাড়ায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী’র ছবি ভাঙচুর; এবার মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মামলা | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল
কলাপাড়ায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী’র ছবি ভাঙচুর; এবার মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মামলা

কলাপাড়ায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী’র ছবি ভাঙচুর; এবার মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিবেদকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগে পেনাল কোডের ১২৪ (ক) ধারায় এবার দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। যা বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত আজ বুধবার আদেশের জন্য রাখেন।

জনস্বার্থে আদালতে এ মামলা দায়ের করেন কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: ইউসুফ আলী বয়াতী এবং বাদী পক্ষে মামলাটি উপস্থাপন করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো: সাইদুর রহমান। আদালতের বে সহকারী মো: ফেরদৌস মিয়া মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন জামাত’র সক্রিয় সদস্য ও আক্কেলপুর নূরিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মো: আ: মান্নান শরীফ ৩রা অক্টোবর ২০০১ মাদ্রাসার অফিস কক্ষে টানানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি নামাইয়া ভাঙচুর করিয়া বিভিন্ন অশ্রাব্য ভাষায় গালাগাল সহ স্বাধীনতা বিরোধী শ্লোগানে অফিস কক্ষ প্রকম্পিত করিয়া অরাজক পরিস্থিতির সৃষ্টি করে। ইতোপূর্বে বিষয়টি মহাপরিচালক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সহ প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও আসামীর বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় আদালতে মামলা দায়েরে বিলম্ব হয়।

এ বিষয়ে মামলার অভিযুক্ত মাদ্রাসা সুপার মাওলানা মো: আ: মান্নান শরীফ নিজেকে একজন আওয়ামীলীগ কর্মী দাবী করে বলেন, একটি ওয়াকফা ষ্টেট ও মাদ্রাসা পরিচালনা কমিটি নিয়া বিরোধের জেরে ইউসুফ আলী বয়াতী সরকারের বিভিন্ন দপ্তরে একের পর এক অভিযোগ করার পর এবার আদালতে মামলা দায়ের করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!