গলাচিপায় আগুণে ঘর পুড়ে যাওয়া পরিবারকে ইউএনও’র সহায়তা প্রদান | আপন নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
গলাচিপায় আগুণে ঘর পুড়ে যাওয়া পরিবারকে ইউএনও’র সহায়তা প্রদান

গলাচিপায় আগুণে ঘর পুড়ে যাওয়া পরিবারকে ইউএনও’র সহায়তা প্রদান

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় আগুণে বসত ঘর পুড়ে যাওয়া নিঃস্ব পরিবারকে চালসহ আসবাবপত্র সহায়তা প্রদান করলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। সোমবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ^জিৎ রায়, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিব বিশ্বাস, রতনদী তালতলী ইউনিয়নের ইউপি সদস্য মাসুম মিয়া প্রমুখ।

জানা গেছে, ১২ মার্চ রতনদী তালতলী ইউনিয়নের দক্ষিন নিম হাওলা গ্রামের দরিদ্র বাবুল সিকদারের বসত ঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের হাত থেকে নছির উদ্দিনের পরিবারের সদস্যরা প্রাণে বাঁচলেও রক্ষা পায়নি তার বসতঘর, আসবাবপত্রসহ যাবতীয় মালামাল। তাই তার সাহায্যে এগিয়ে আসেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। চালসহ আসবাবপত্র পেয়ে আনন্দিত হত দরিদ্র বাবুল সিকদার জানান, ‘আগুনে সর্বশান্ত হয়ে স্ত্রী সন্তানকে নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। খাওয়ার মতো কোন ব্যবস্থা ছিল না। ইউএনও স্যার আমাকে যে সহায়তা করলেন তা আমি ভুলবনা।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!