গলাচিপায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত | আপন নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
গলাচিপায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

গলাচিপায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন গলাচিপা উপজেলা প্রশাসন, স্থানীয় উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা গণ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ প্রশাসন, গলাচিপা প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও সকল শ্রেণী পেশার মানুষ। পরে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তন সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সন্তোষ কুমার দে, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান হাজী মজিবর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরুন্নবী, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম শওকত আনোয়ার ইসলাম, গলাচিপা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয়। এছাড়া শিশুদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধু জীবনী সম্পর্কে প্রশ্নোত্তর প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!