গলাচিপায় ন্যায্যমূল্যে ২৩ হাজার পরিবার পাবে টিসিবির পণ্য | আপন নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
গলাচিপায় ন্যায্যমূল্যে ২৩ হাজার পরিবার পাবে টিসিবির পণ্য

গলাচিপায় ন্যায্যমূল্যে ২৩ হাজার পরিবার পাবে টিসিবির পণ্য

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে টিসিবির কার্ডধারী ২৩ হাজার পরিবার ন্যায্যমূল্যে টিসিবির পণ্য পাবে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে উপজেলায় কার্ডধারী পরিবারের মাঝে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য সরবরাহ করা হবে। আগামী (২২ মার্চ) মঙ্গলবার থেকে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য সরবরাহ করা হবে বলে অফিস সূত্রে জানা যায়।

এতে আরো জানা যায়, ভোক্তামূল্যে প্রতি উপকারভোগী পরিবার ৫৫ টাকায় এক কেজি চিনি, ৬৫ টাকায় এক কেজি মসুর ডাল, প্রতি লিটার সোয়াবিন তেল ১১০ টাকায় এবং ৫০ টাকায় এক কেজি ছোলা পাবেন। তবে প্রত্যেক পরিবার দুই কেজির বেশি পাবে না। পৌর শহর এবং প্রতিটি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে থেকে কার্ডধারী ভোক্তারা এ পণ্য ক্রয় করতে পারবেন বলে জানা যায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!