শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
বেনাপোলে অবৈধ অস্ত্র-গুলিসহ পৌর কাউন্সিলর গ্রেফতার

বেনাপোলে অবৈধ অস্ত্র-গুলিসহ পৌর কাউন্সিলর গ্রেফতার

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ বেনাপোল বন্দরে শ্রমিক ইউনিয়নকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় অভিযুক্ত পৌরসভার ৫ নং ওয়ার্ড দিঘীরপাড়ের পৌর কাউন্সিলর রাশেদ আলী (৪২) কে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড রাইফেলের গুলি সহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (২ মার্চ) ভোর ৪.৩০ মিনিটের সময় ঝিকরগাছার গদখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাশেদ বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রামের মৃতঃ আক্তার হোসেনের ছেলে।

ডিবি পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে, জেলা গোয়েন্দা শাখার এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে একটি চৌকশ টিম বেনাপোল পোর্ট থানার মামলা নং- ৩৮(০৩) ২০২২ এর পলাতক আসামী কাউন্সিলর রাশেদ আলীকে ঝিকরগাছা থানার গদখালী সুধীর আলী সাকিনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে তার হেফাজতে থাকা অবৈধ অস্ত্রগুলি উদ্ধারের লক্ষ্যে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় সাকিনে রজনী ক্লিনিকের পূর্বপার্শ্বে জনৈক আক্তারের পরিত্যক্ত বসতবাড়ীর ভিতরে মাটিতে পোতা অবস্থায় দেখানো স্থান হতে গ্রেফতারকৃত কাউন্সিলর তার নিজ হাতে বাহির করে দেওয়া মতে ৫ রাউন্ডগুলি ভর্তি ১টি ম্যাগাজিনসহ ১টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড রাইফেলের গুলি পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় পাইয়া উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম কুমার সরকার জানান, এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানার মামলা ০৩, তাং-০২/০৪/২০২২ ইং, ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯এ(১৯(এফ) রুজু করা হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ উদ্ধারকৃত অস্ত্রগুলি ছাড়াও একাধিক অবৈধ অস্ত্রগুলি তার হেফাজতে রেখে বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড এবং এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে এলাকায় শক্তি মহোড়া দিয়ে আসছিল রাশেদ। এরই ধারাবাহিকতায় ২৮/০৩/২০২২ তারিখে ধৃত আসামী কাউন্সিলরের নেতৃত্বে একটি গ্রুপ বেনাপোল বন্দরে প্রকাশ্য দিবালোকে ককটেল বিস্ফোরণসহ অবৈধ অস্ত্রগুলি দ্বারা গুলি বিস্ফোরণ ঘটায় মর্মে তথ্য প্রমাণ পাওয়া যায়। আরো ব্যাপক জিজ্ঞাসাবাদের নিমিত্তে পুলিশ রিমান্ডের আবেদনসহ ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হযেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!