শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় টাকা আত্নসাতের মামলায় মা-ছেলে কারাগারে

কলাপাড়ায় টাকা আত্নসাতের মামলায় মা-ছেলে কারাগারে

মো. এনামুল হকঃ কলাপাড়ায় টাকা আত্নসাতের মামলায় মা- ছেলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

মামলা সুত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার মহিপুর থানার অন্তর্গত লতাচাপলী ইউনিয়ন আজিমপুর গ্রামের মৃত আঃ খালেক হাওলাদার ২০১৮ সালে মারা যাবার পূর্বে জমি বিক্রির জমাকৃত ৭ লাখ ৮৮ হাজার টাকা এর স্রী মিনারা বেগম ও পুত্র মাজহারুল ইসলাম রেখে যান। জমাকৃত টাকা অংশিদার সৎ ভাই- বোন রফিকুল ইসলাম গংদের প্রাপ্য ৪ লাখ ৭৬ হাজার ৯ শ’ ৩৭ টাকা বন্টন করে না দিয়ে আত্নসাত করে। রফিকুল ইসলাম ও তার ওয়ারিশদের প্রাপ্য টাকা দিবে না বলে মিনারা বেগম ও মাজহারুল ইসলাম অস্বীকার করে। তারপর মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে ২৭ জুন ২০২১ তারিখ কলাপাড়া উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজষ্ট্রেট আদালতে সৎ মা মিনারা বেগম (৪২) সৎ ভাই মাজহারুল ইসলাম (২২) কে আসামী করে একটি মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে মুসুল্লিয়াবাদ ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোঃ আঃ সোবাহান সাহেবকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন। তদন্তকারী কর্মকর্তা, সরেজমিনে সাক্ষী প্রমান গ্রহন শেষে গত ২০ ডিসেম্বর ২০২১ মিনারা বেগম ও মাজহারুল ইসলামের বিরুদ্ধে মামলাটি প্রাথমিক সত্যতা পেয়ে প্রতিবেদন দেন। বিচারক প্রতিবেদন পেয়ে আসামীদের প্রতি সমন জারীর আদেশ দেন। পরে আসামী মিনারা বেগম ও মাজহারুল ইসলাম সেচ্ছায় আদালতে গত ৬ মার্চ আত্তসম্পন করলে বিচারক আপোষ শর্তে জামিন মন্জ্ঞুর করেন। আসামীরা বাদীর সহিত আপোষ হতে ব্যর্থ হওয়ায় ৬ এপ্রিল বুধবার জামিন আবেদন নামজ্ঞুর করে জেল কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!