রাঙ্গাবালীতে নাবালিকা ধর্ষণ; অভিযুক্ত ছ্যানা বশার গ্রেপ্তার | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল
রাঙ্গাবালীতে নাবালিকা ধর্ষণ; অভিযুক্ত ছ্যানা বশার গ্রেপ্তার

রাঙ্গাবালীতে নাবালিকা ধর্ষণ; অভিযুক্ত ছ্যানা বশার গ্রেপ্তার

সঞ্জিব দাস, গলাচিপাঃ রাঙ্গাবালী উপজেলায় ১৩ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার রাতে রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই অভিযুক্তের নাম বশার বয়াতি ওরফে ছ্যানা বশার (৩১)। তার বাড়ি উপজেলার সামুদাবাদ গ্রামে। বুধবার রাতেই রাঙ্গাবালী থানায় বশারের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাকে গলাচিপা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ছোটবেলা থেকেই উপজেলার সদর ইউনিয়নের চরকাশেম গ্রামের নানা বাড়িতে বসবাসরত ওই নাবালিকা। গত ২৪ এপ্রিল রাতের আধারে তাকে নানা বাড়ি একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত বশার।

জানা গেছে, তরমুজ চাষ করতে গিয়ে বশারের আনাগোনা বাড়ে চরকাশেমে। কুনজর পড়ে ওই নাবালিকার ওপর।

স্থানীয়রা জানান, লোকলজ্জা এবং অভিযুক্তের ভয়ের কারণে বিষয়টি এতদিন গোপন ছিল। কিন্তু ঘটনার দুই সপ্তাহ পর বুধবার বিকেলে রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদে একাধিক ইউপি সদস্যের উপস্থিতিতে বিষয়টি মিমাংসার জন্য শালিস বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যায় পুলিশ। খবর পেয়ে শালিস বৈঠক থেকে পালিয়ে যায় অভিযুক্ত বশার। পরে তাকে আশপাশ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেও বশার একসময় ছ্যানা (ধারালো দা প্রকৃতির) হাতে লোকজনের সামনে লাফিয়ে পড়তো। যার কারণেই সে এলাকায় ছ্যানা বশার হিসেবে পরিচিত।

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!