শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় সয়াবিন তেল গুদামে মজুত রাখায় দুই দোকানির জরিমানা

কলাপাড়ায় সয়াবিন তেল গুদামে মজুত রাখায় দুই দোকানির জরিমানা

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় দুই ব্যবসায়ীর গুদামে মজুত করে রাখা ৩ হাজার ৬০৮ লিটার ভোজ্যতেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১০ হাজার টাকা করে দুই দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৮ মে) দুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুবকর ছিদ্দিকী এ রায় দেন।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মো. সেলিম ও কলাপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের সদর রোড়ের গণেশ চন্দ্র সাহা ও বাদুরতলীর হানিফ স্টোরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩ হাজার ৬০৮ লিটার তেল উদ্ধার করেন। পরে ১০ হাজার টাকা করে দুই দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবকর ছিদ্দিকী বলেন, গুদামে মজুত করে রাখা ৩ হাজার ৬০৮ লিটার ভোজ্যতেল জব্দ ও দুই দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!