রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় দুর্বৃত্তের দেয়া আগুনে নিস্ব ফোরকান সরদার

গলাচিপায় দুর্বৃত্তের দেয়া আগুনে নিস্ব ফোরকান সরদার

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় দুর্বৃত্তের দেয়া আগুনে বসত ঘরের আংশিক ও রান্না ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ায় নিস্ব হয়ে গেছে ফোরকান সরদার। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরবিশ্বাস ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর চরবিশ্বাস গ্রামের ফোরকান সরদারের বাড়িতে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গত সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার উত্তর চরবিশ্বাস গ্রামের ফোরকান সরদারের বসত ঘর ও রান্না ঘরে দুর্ববৃত্তরা নারিকেল গাছের পাতা ও কাঠ দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে বসত ঘরের উত্তর পার্শ্বের রান্না ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং বসত ঘরের দক্ষিণ পার্শ্বের বারান্দার আংশিক পুড়ে গেছে।

ভুক্তভোগী ফোরকান সরদারের স্ত্রী মোসা. সাহিদা বেগম জানান, গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি ঘুম থেকে উঠে ঘরের দক্ষিণ পার্শ্বের বারান্দায় আগুন জ্বলতে দেখেন। এসময় ঘরের উত্তর পার্শ্বের রান্না ঘরেও আগুন জ্বলতে দেখেন তিনি। তার ডাক চিৎকারে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে রান্না ঘর পুড়ে একেবারে ছাই হয়ে গেছে এবং বসত ঘরের বারান্দার আংশিক পুড়ে যায়।

ফোরকান সরদার বলেন, আমার বসত ঘরে এই দুইবার আগুন দেওয়া হয় এবং মাছের ঘের ও পুকুরে দুইবার বিষ প্রয়োগ করে মাছ মেরেছে দুর্বৃত্তরা।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!