কলাপাড়ায় সংখ্যালঘু পরিবারের বসত ঘর ভাংচুরের অভিযোগ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় সংখ্যালঘু পরিবারের বসত ঘর ভাংচুরের অভিযোগ

কলাপাড়ায় সংখ্যালঘু পরিবারের বসত ঘর ভাংচুরের অভিযোগ

রাসেল মোল্লাঃ কলাপাড়ায় আদালতের আদেশ অমান্য করে সংখ্যালঘু পরিবারের বসত ঘর ভাংচুর, লুটপাট ও দখলের অভিযোগ পাওয়া গেছে। পৌর শহরের ৮নং ওয়ার্ড কলেজ রোড এলাকার সুমন সিকদারের বাড়িতে এ লুটপাট ও দখলের ঘটনাটি ঘটেছে।

সুমন সিকদার তার লিখিত অভিযোগে জানান, দীর্ঘ ৫০ বছর ধরে বসবাস করে আসছি। খেপুপাড়া মৌজার ৯৪৬০ নং দাগের ২ একর ৩০ শতাংশ জমি নিয়ে প্রতিবেশি মৃত গোলাম মোস্তফা সেলিমের স্ত্রী সালমা বেগমের সাথে বিরোধ থাকায় কলাপাড়া বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা চলমান রয়েছে। ওই জমিতে মুছা গাজী, সালমা বেগম, মেহেদী হাসান ও মামুন পাকা ভবন নির্মান করতে গেলে জমির মালিক ওই চার জনকে আসামী করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে গত ১১ এপ্রিল অপর একটি মামলা করে। আদালতের মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত আসামীগন কলাপাড়া বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতের নির্দেশ মানিয়া চলিবেন। সুমন পরিবার পরিজনদের নিয়ে গত সোমবার (২৩ মে) আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। সেই সুযোগে বেলা ১১ টায় আদালতের নির্দেশকে উপেক্ষা করে পুনঃরায় মুসা গাজী, মেহেদী হাসান, সালমা বেগম, মামুন হাওলাদারের নেতৃত্বে আরও ৪ থেকে ৫ জন রান্না ঘরের টিনের বেড়া ভেঙ্গে ভিতরে থাকা মালামাল লুট করে নেয় ও দখলের চেষ্টা চালায়। এ সময় হামলাকারীরা প্রায় এক লক্ষ টাকার ক্ষতি করেছে বলে তিনি জানিয়েছে।

এ বিষয়ে মুসা গাজী বলেন,আমি ঘটনার সাথে জড়িত নই, আমার শ্যলক মেহেদী হাসান লোক দিয়ে আংশিক বেড়া ছুটিয়েছেন।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসীম জানান, আমাদের কাছে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!