গলাচিপায় ক্রয় করা সম্পত্তিতে ভূমিদস্যুদের বাধা | আপন নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
গলাচিপায় ক্রয় করা সম্পত্তিতে ভূমিদস্যুদের বাধা

গলাচিপায় ক্রয় করা সম্পত্তিতে ভূমিদস্যুদের বাধা

সঞ্জিব দাস,গলাচিপা: ভূমি দস্যুদের বাধায় গলাচিপা উপজেলায় চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামের মোঃ এমাদুল গাজী (৩৫), পিং- মোঃ শাহ আলম গাজী, কৃষক পরিবারের সন্তান তাদের ২২ শতাংশ জমি চাষ করতে পারেননি। থানা পুলিশ সহ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বরাবরে মামলা দায়ের করে এমাদুল গাজী। আদালত মামলাটি আমলে নিয়েছেন। যার মামলা নং এমপি-৬০/২০২২ একই এলাকার প্রতিপক্ষ ভূমি দস্যু কালু হাওলাদার (৬০), পিং- মৃতঃ গফুর হাওলাদার গং পেশি শক্তির বলে ওই কৃষক পরিবারের দীর্ঘদিনের ভোগ দখলীয় জমি চাষাবাদ করতে দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া মৌজার এসএ খতিয়ান ২৩৮ ও ১৪৭ দাগ নং ১৫৮৫, ১৬০০, ১৬০২ আরো ১২ টি দাগ আছে। মোট জমির পরিমান ০-২২ শতাংশ দলিলমূলে এই জমি মালিকানা দাবি করেছেন এমাদুল গাজী। এই জমি মাহাবুল এর কাছ থেকে প্রায় ১৮ বছর আগে দলিল করেছেন।

পূর্বের জমির মালিক মাহাবুল বলেন, আমি জমি কালু হাওলাদারের কাছ থেকে ক্রয় করেছিলাম। আমার চিকিৎসার জন্য জমি বিক্রি করে দিয়েছি এমাদুল গাজীর কাছে। এই জমির মালিক প্রকৃতপক্ষে এমাদুল গাজী। কিন্তু প্রতিপক্ষ ভূমি দস্যুরা ওই জমিতে গোলমাল সৃষ্টি করলে জমির মালিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ দেন। উভয়পক্ষের সালিশ বৈঠকে এমাদুল গাজীর দলিল দেখা হয়। প্রতিপক্ষ কালু হাওলাদার স্থানীয় সালিশি অমান্যকরায় এমাদুল গাজী উপজেলা নির্বাহী আদালতে একটি মামলা দায়ের করেন।

এমাদুল গাজী বলেন, জমি ক্রয় করার পর থেকে দীর্ঘ ১৮ বছর পর্যন্ত আমার ভোগদখলে আছে। আমি জমি ভোগদখল করতেছি হঠাৎ করে কালু হাওলাদারগংদের নিয়ে আমার জমিতে ডাল চাষ করতে বাধা দেয়। আমি স্থানীয়দেরকে জানালে কোন প্রতিকার পাইনি এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছি ন্যায় বিচার পাওয়ার আসায়।

এ বিষয়ে প্রতিপক্ষ কালু হাওলাদারের কাছে মুটোফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

ইউপি সদস্য জহির বলেন, দুইপক্ষকে ইউনিয়ন পরিষদে ডাকা হয়েছে কিন্তু প্রতিপক্ষ পরিষদে আসেনি। ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, যেহেতু মামলা চলমান সেখানে আমাদের কোন কথা নেই।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, মামলা হয়েছে কাগজপত্র যাচাই বাছাই করে এর সমাধান হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!