রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
মহানবী (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মহানবী (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সঞ্জিব দাস ,গলাচিপা।। ভারতের ক্ষমতাসীন দলের মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লী শাখার মিডিয়া সেল প্রধান নবীন কুমার সিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও হযরত মা আয়েশা সিদ্দিকা (রাযিঃ)-কে কটুক্তি করার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলা ইমাম পরিষদের ব্যানারে পৌরমঞ্চ চত্বর থেকে শহরের বিভিন্ন মসজিদের মুসুল্লিগণ, মাদরাসার শিক্ষার্থী, সর্বস্তরের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানগণের অংশগহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে পৌরমঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও হযরত মা আয়েশা সিদ্দিকা (রাযিঃ)-কে নিয়ে কটুক্তি করা ও অবমাননাকারীদের দ্রত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও সমাবেশে বক্তারা সর্বস্তরের জনগণকে ভারতীয় পণ্য বর্জন করার আহবান জানান। পরে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!