কলাপাড়ায় স্বামীর অধিকার আদায় করতে শ্বশুর বাড়িতে অবস্থান | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন
কলাপাড়ায় স্বামীর অধিকার আদায় করতে শ্বশুর বাড়িতে অবস্থান

কলাপাড়ায় স্বামীর অধিকার আদায় করতে শ্বশুর বাড়িতে অবস্থান

আপন নিউজ অফিস।। স্বামীর অধিকার আদায় করতে শ্বশুর বাড়িতে অবস্থান নিয়েছে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের লিজা আক্তার। রবিবার রাত ১১ টা থেকে সোমবার বিকেল ৫ টা পর্যন্ত পার্শ্ববর্তী আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিন টেপুড়া গ্রামে স্বামী মো.লিমন মৃধার বাড়ি অবস্থান করে। তাকে দেখে শাশুড়ি ঘরের দরজা বন্ধ করে চলে যায়। প্রায় ৩০ ঘন্টা অবস্থানের পর কোন উপায় না পেয়ে ৯৯৯ এ নম্বারে ফোন করে। পরে ঘটনস্থালে উপস্থিত হয় আমতলীর গাজীপুর পুলিশ ফাড়ির সদস্যরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

লিজার ভাষ্য মতে, সে পার্শ্ববর্তী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিন টেপুড়া গ্রামের স্বপন মৃধার ছেলে লিমনের সাথে সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন বছরের সম্পর্ক থাকায় বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিদেশে চলে যায়। লিমন দেশে ফিরে গত ৬ জুন লিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর লিজা স্বামীকে নিয়ে বাবার বাড়িতে ১০/১২দিন অবস্থান করে। হঠাৎ স্বামী লিমন উধাও হলে দিশেহারা হয়ে পরে লিজা। লিমনের ফোন বন্ধ পেলে রবিবার রাতেই স্বামীর বাড়ি ছুটে আসে। তাকে দেখে শাশুড়ি ঘরের দরজায় তালা ঝুলিয়ে অন্যত্র চলে যায় বলে লিজার অভিযোগ কয়েছে।

এ ব্যাপারে লিমনের মুঠো ফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করলে বন্ধ পাওয়া যায়।

গাজীপুর পুলিশ ফাড়ির এ এস আই আব্দুল হক বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনা স্থলে এসেছি। মেয়েটির সাথে কথা বলেছি, কিন্তু লিমনের পরিবারের কাউকে খুজে পাওয়া যায়নি। এ বিষয় নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে কথা বলেছি।

হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মিন্টু মল্লিক বলেন, ঘটনাস্থলে ওই ওয়ার্ডের ইউপি সদস্যকে পাঠানো হয়েছে।

ধানখালী ইউনিয়ন চেয়ারম্যান মো.রিয়াজ তালুকদার বলেন, পাঁচজুনিয়া গ্রামের বজলুর রহমান হাওলাদার মেয়ের বিয়ে হয়েছে এ খবর শুনেছি। এখন কোন সমস্যার সৃষ্টি হলে মেয়ে পক্ষ আইনি সহযোগিতা নিতে পারে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!