কলাপাড়ায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা

কলাপাড়ায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গভর্নেন্স ইনোভেশন ইউনিট(জি আই ইউ) প্রধানমন্ত্রীর কার্যালয়’র আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন’র ভার্চ্যুয়াল সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী-৪ সংসদ সদস্য মো.মহিব্বুর রহমান মহিব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো.হুমায়ুন কবির, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার।

অতিরিক্ত জেলা প্রশাসক মো.হুমায়ুন কবির বিশেষ ১০টি উদ্যোগ পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রায়ন, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ এবং কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।

উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মিডিয়া কর্মী, উপজাতি, প্রতিবন্ধী, শিক্ষক, সমাজকর্মী এবং এনজিও প্রতিনিধিদের সমন্বয়ে ১০টি বিষয়ের জন্য টিম গঠন করে একজন মডারেটর নির্বাচিত করে স্ব-স্ব বিষয় সম্পর্কে আলোচনা, সম্ভাবনা, সমস্যা এবং সমাধানের উপায় সম্পর্কে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!