সেতু উদ্বোধন উপলক্ষে আ’লীগের কর্মী সভা; আনন্দের জোয়ার বইছে গলাচিপায় | আপন নিউজ

সোমবার, ০১ Jun ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় কিশোরকে কু’পি’য়ে হ’ত্যা, তিনজন আ’ট’ক কলাপাড়ায় গৃহবধূর ম’র’দে’হ উ’দ্ধা’র, এতিম হয়ে গেল দুই বছরের কন্যাসন্তান জিয়া স্মৃতি জাদুঘরে কিছুক্ষণ কলাপাড়ায় নাতির বিয়ের অনুষ্ঠানে হা’ম’লা, আ’হ’ত ১ আশানুরূপ পর্যটক নেই কুয়াকাটায়, হতাশ পর্যটন ব্যবসায়ীরা কলাপাড়ায় মা’দ’কসেবীর হা’ম’লা-ভাঙচু’রে আতঙ্কিত গ্রামবাসী; মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ রাতের আঁধারে আমতলীতে ভরা খাল খনন, এলাকাবাসীর বি’ক্ষো’ভ কলাপাড়ায় ঘের নিয়ে দ্বন্দ্ব, সুষ্ঠু বিচারের দাবিতে বি’ক্ষো’ভ আমতলীতে পিআপ ভ্যানের চাকা ফেটে ব্রীজের সঙ্গে ধাক্কা; হেল্পার নি’হ’ত; চালক আ’হ’ত কলাপাড়ায় মাত্র ৮ মাসে হাফেজ ১২ বছরের মুয়াজ, নিজ মাদরাসায় সংবর্ধনা
সেতু উদ্বোধন উপলক্ষে আ’লীগের কর্মী সভা; আনন্দের জোয়ার বইছে গলাচিপায়

সেতু উদ্বোধন উপলক্ষে আ’লীগের কর্মী সভা; আনন্দের জোয়ার বইছে গলাচিপায়

সঞ্জিব দাস, গলাচিপা‌।। গলাচিপা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ অফিসে মঙ্গলবার (২১ জুন) রাত ৯ টায় এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন ও জনসভা সফল করতে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের কর্মী সভায় আনন্দ প্রকাশ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের মাননীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (সাজু) এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহিন সাহ।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলমসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত থেকে সভাকে সাফল্যমন্ডিত করেন।

এ সময় প্রধান অতিথি এসএম শাহজাদা (সাজু) বলেন, শেখ হাসিনা সরকার বারবার দরকার। ‘যতদিন জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ’-এই শ্লোগানকে সামনে রেখে দক্ষিন জনপদের ভাগ্য উন্নয়নের রূপকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। যার স্বপ্ন বাস্তবায়নে দরকার শেখ হাসিনার মত ক্যারিশম্যাটিক নেতৃত্ব।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!