কলাপাড়ায় আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন
কলাপাড়ায় আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কলাপাড়ায় আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপন নিউজ অফিস।। ’সংগ্রাম ও অর্জনের ৭৩ বছর’ পদার্পনে কলাপাড়ায় বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। উপজেলা আ’লীগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ।

আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি মো: মাহবুবুর রহমান তালুকদার, সম্পাদক আবদুল মোতালেব তালুকদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহ-সভাপতি এস এম রাকিবুল আহসান, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো: সাইদুর রহমান প্রমূখ।

এদিকে পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি ও অনুষ্ঠানে যোগ দিতে সংক্ষিপ্ত পরিসরে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদযাপন করা হলেও আগামী ২৭ জুন বর্নাঢ্য আয়োজনে ব্যাপক পরিসরে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবে উপজেলা আ’লীগ। অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান এমপি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বলে জানায় উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক মো: ইউসুফ আলী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!