উলানিয়ার ব্রিজ এখন মরণ ফাঁদ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন
উলানিয়ার ব্রিজ এখন মরণ ফাঁদ

উলানিয়ার ব্রিজ এখন মরণ ফাঁদ

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপার উলানিয়া ব্রিজের এপ্রোস সড়ক ভেঙে যাওয়া মরণ ফাঁদে পরিনত হয়েছে। বর্ষায় ব্রিজের পশ্চিম পাশের এপ্রোস সড়ক ভেঙে যাওয়ায় ব্রিজ পারাপারে দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহন চালক, এলাকার শিশু শিক্ষর্থীসহ স্থানীয় লোকজনদের গলাচিপা-দশমিনা যোগাযোগে উলানিয়া নদীর উপর ব্রিজটি একটি জনগুরুত্বপূর্ণ ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন উপজেলার অসংখ্য ছোট, বড় ও মাঝারি যানবাহন চলাচল করে।

এছাড়াও প্রতিদিন উলানিয়া ব্রিজর উপর দিয়ে যাতায়াত করে তিন উপজেলার হাজার হাজার মানুষ। উলানিয়া বন্দর এবং উলানিয়া কলেজ, মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয় ব্রিজের পশ্চিম পারে হওয়ায় কোমলমতি শিশু শিক্ষার্থীরা প্রতিদিনই পোহাচ্ছে চরম দুর্ভোগ ও ব্রিজে উঠতে গিয়েও দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। অভিবাবকরা তাদের ছেলে-মেয়েকে স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তার মধ্যে দিন কাটায়।

ভুক্তভোগী হাবিবুর রহমান, অটোচালক হাফিজুর রহমান, দ্বীন ইসলাম, সোহাগ ও রুবেল খানসহ আরো অনেকে বলেন, ব্রিজটির এপ্রোস সড়ক ভেঙে যাওয়ায় আমাদের যাতায়াতে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই বিষয়টির প্রতি প্রশাসনের সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া প্রয়োজন। বিষয়টি তদারকির দায়িত্ব যাদের হাতে তারা দেখেও এড়িয়ে যাচ্ছেন। যার ফলে ঐ স্থানে ভারী যানবাহন আটকেগিয়ে মারাত্মক দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে।

উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ব্রিজটির উপর থেকে নিচে পানি গড়িযে নামার কারনে এক পাশের মাটি ধসে গিয়েছে। যার ফলে মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। ব্রিজের এপ্রোস দ্রুত ঠিক করে দেওয়া হবে।

রতনদী তালতলী ইউনিয়ন চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা বলেন, ব্রিজটি এখন ঝুকিপূর্ণ খুব দ্রুত এপ্রোস মেরামত করা দরকার।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!