কলাপাড়ায় শিশু ধর্ষনের মামলায় বৃদ্ধ আটক | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় শিশু ধর্ষনের মামলায় বৃদ্ধ আটক

কলাপাড়ায় শিশু ধর্ষনের মামলায় বৃদ্ধ আটক

চঞ্চল সাহা।। কলাপাড়ায় সাত বছরের শিশু ধর্ষনের ঘটনায় মো.শাহআলম শেখ (৫৮) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১ টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া গাজী মার্কেট থেকে তাকে আটক করা হয়। তার বাড়ী গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরন গ্রামে। ২৪ জুন রাত সাড়ে ১২টার দিকে ধর্ষিতার পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহআলম শেখকে আসামী করে মামলাটি দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো.জহিরুল ইসলাম জানান, ২২ জুন ওই শিশুটি মাদ্রাসা ছুটি শেষে বাড়ী ফেরার পথে বৃষ্টি নামে। এ সময় পথিমধ্যে গাজী মার্কেটের ভাংগারী ব্যবসায়ী শাহআলম শেখের দোকানে ঢুকলে শিশুটিকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দোকানের মধ্যে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় শিশুটির ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে শাহআলম পালিয়ে যায়।

বিষয়টি এলাকায় জানাজানি হলে শিশুটির পিতা কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!