রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় স্কুলছাত্রী মিম হত্যা মামলার দুইজন আসামী গ্রেপ্তার

গলাচিপায় স্কুলছাত্রী মিম হত্যা মামলার দুইজন আসামী গ্রেপ্তার

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপা উপজেলার সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনির ছাত্রী মোসা: আফসানা আক্তার মিমকে হত্যার অভিযোগে মো: কালাম গাজী (৩৫) ও তার স্ত্রী মোসা: রানী বেগম(৩০)কে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। বুধবার গভীর রাতে তাদের বাড়ী থেকে আটক করে গলাচিপা থানায় নিয়ে আসে এবং বৃহস্পতিবার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। ইতো:পূর্বে তাদের দুই জনার বিরুদ্ধে গলাচিপা থানায় ২৯জুন রাতে হত্যা মামলা দায়ের করেন মিমের মা রেখা কনা বেগম। মামলা নং ২১, ধারার নং ৩০২,২০১।

মামলা সূত্রে জানা যায়, রেখা কনা বেগম বলেন, আমার অনুপস্থিতিতে বসত ঘর থেকে গত ২৬জুন রাত আনুমানিক ১০টার দিকে প্রতিবেশি মোসা: রানী বেগম আমার ছোট মেয়ে মোসা: আফসানা আক্তার মিমকে তাদের ঘরে ডেকে নিয়ে যায়। তখন মিমের বাবা হুমায়ুন সিকদার(৬০) ঘরে অসুস্থ ছিল। পরের দিন আমি বাড়ী এসে মিম কে না দেখতে পেয়ে আসামীদের বাড়ী যাই এবং জ্জ্ঞিাসা করি তারা কোন সদুত্তর দিতে পারে নাই। অনেক খোজা খুজির পর ২৯জুন সকাল ৯টার দিকে ২নং ওয়ার্ডের জাফর আহমেদ খোকনের ঘরের পূর্ব পাশে বের (ডোবায়) কচুরি পানার মধ্যে মিমের লাশ দেখতে পাই। তিনি আরো জানান, মামলার আসামীগন আমার মেয়েকে হত্যা করেছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরএম শওকত আনোয়ার ইসলাম জানান, স্কুলছাত্রী মিম হত্যা মামলার আসামী মো: কালাম গাজী (৩৫) ও তার স্ত্রী মোসা: রানী বেগম কে গ্রেফতার করে গলাচিপা আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!