কলাপাড়ায় সোলারের ব্যাটারি চুরির অপবাদ দিয়ে শ্রমিককে পিটিয়ে গুরুতর জখম | আপন নিউজ

রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে কেমিস্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির নির্বাচনে সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক মাসুদ রানা পাগলী রাহিমা মা হলেন বাবা হলেন না কেউ! আমতলীতে ধান কাটতে বাঁধা দেয়ায় চার নারীসহ পাঁচজনকে কু’পি’য়ে জ’খ’ম গলাচিপায় উৎপাত বেড়েছে ভূমিদস্যুদের,জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ কলাপাড়ায় মোয়াজ্জেম রুস্তম জমাদার চিকিৎসাবিহীন বাড়িতে অবহেলায় দিন কাটাচ্ছেন কলাপাড়ায় মহাসড়কে মাইক্রোবাস উল্টে দুই পর্যটক আ’হ’ত কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও
কলাপাড়ায় সোলারের ব্যাটারি চুরির অপবাদ দিয়ে শ্রমিককে পিটিয়ে গুরুতর জখম

কলাপাড়ায় সোলারের ব্যাটারি চুরির অপবাদ দিয়ে শ্রমিককে পিটিয়ে গুরুতর জখম

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় দোকানের সোলারের ব্যাটারি চুরির অপবাদ দিয়ে মাসুদ গাজী (২৫) নামের এক শ্রমিককে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত গুরুতর জখম করা হয়েছে।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মাসুদ গাজীর মা জানান, বুধবার সন্ধ্যায় মাসুদ মাছ ধরতে যাওয়ার পথে পথরোধ করে চুরির অপবাদ দিয়ে স্থানীয় মতি মুন্সি, ফেরদাউস, রফিক, আনসার হাওলাদার সহ ৮/১০ জন রড ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

কলাপাড়া হাসপাতালের কর্মরত চিকিৎসক জানিয়েছেন, তার মাথায় বেশ কয়েকটি সেলাই করা হয়েছে, আপাতত কলাপাড়া হাসপাতালে ভর্তি রাখা হয়েছে, তবে যে কোন সময় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!