রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
সাবেক এমপি রনির বাড়িসহ ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাবেক এমপি রনির বাড়িসহ ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপা উপজেলায় সরকারি সম্পত্তিতে থাকা সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বসতবাড়িসহ ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুমের নেতৃত্বে এ অভিযান শুরু করা হয়।

গলাচিপা উপজেলা প্রশাসন সূত্র জানায়, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি উলানিয়া বন্দরে চান্দি ভিটার জমি এক বছর মেয়াদি বন্দবস্ত নিয়ে অবৈধভাবে পাকা স্থাপনাসহ দ্বিতল ভবন নির্মাণ করে বসবাস করে আসছিলেন। সরকারি জমি থেকে স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ করা হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। পরে জেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান চালায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার বলেন, উলানিয়া বাজারের ১৫ থেকে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রায় ৩০ শতক সরকারি জমি দখল মুক্ত করা হয়েছে। এদিকে গোলাম মাওলা রনি বলেন, এটা মূলত আমার পৈত্রিক নিবাস । ১৯৬০ সাল থেকে আমরা এখানে বসবাস করে আসছি। এ বিষয়ে হাইকোর্টে একটি রিট দাখিল করা হয়েছে। এরপরও তারা কিভাবে আমার ঘরবাড়ি উচ্ছেদ করছে তা জানি না। বুধবার আদালতকে বিষয়টি জানাবো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!