গলাচিপায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন | আপন নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
গলাচিপায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

গলাচিপায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সঞ্জিব দাস, গলাচিপা।। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম সূর্যোদয় ও সূর্যাস্তের জেলা খ্যাত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ও বাংলাদেশের একটি উপকূলীয় জেলা পটুয়াখালী।

গলাচিপায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ উপজেলা পর্যায়ের খেলার শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (২০ জুলাই) সকাল ১০ টায় গলাচিপা শেখ রাসেল স্টেডিয়ামে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পবিত্র কুরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) কর্মকর্তা মাহাবুব আলম শিকদার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার দ্বীপ শিখা জয়ন্তী, মীজানুর রহমান, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মাদ কামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রিন্টু কুমার রক্ষিত, সাধারণ সম্পাদক নুসরাত জাহান আনা, উপজেলা ক্রীড়া বিষয়ক সাধারণ সম্পাদক আবু বকর শিবলী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, জাকির হোসেন, ফোরকান আহমেদ, রফিকুল ইসলাম, রেফায়েতুল ইসলাম ও শাখারুল ইসলামসহ প্রমুখ। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলার আমখোলা ইউনিয়নের দড়ি বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গজালিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইউনিয়ন পর্যায়ে বিজয়ী হয়ে উপজেলা পর্যায়ে মোট ১২টি বালিকা দল অংশগ্রহণ করবে। এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগমী ২৪ জুলাই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!